সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->লাহ্‌দ ক্ববর হাঃ-৩২০৮

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ লাহ্‌দ (কবর) আমাদের জন্য, শাক্ক (কবর) আমরা ব্যতীত অন্যদের জন্য। সহীহ : আহকাম (১৪৫)


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->লাহ্‌দ কবর উত্তম । হাঃ-১৫৫৫

জারীর বিন আবদুল্লাহ্‌ আল-বাজালী (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমাদের জন্য লাহ্‌দ অন্যদের জন্য শ্বাক কবর।[১৫৫৪]


জামে' আত-তিরমিজি অঃ->জানাযা বাব->রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণীঃ আমাদের জন্য লাহ্‌দ কবর এবং অন্যদের জন্য শাক কবর হাঃ-১০৪৫

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমাদের জন্য লাহ্দ এবং অন্যদের জন্য শাক। -সহীহ, ইবনু মা-জাহ (১৫৫৪)।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->লাহদ এবং শাক্ক হাঃ-২০০৯

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, লাহদ কবর আমাদের জন্য আর শাক্ক কবর অন্যদের জন্য। ১