সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->জাহিলী যুগের বাজার যেখানে লোকেরা ক্রয়-বিক্রয় করেছে এরপর ইসলামী যুগে সেগুলোতে লোকেদের ক্রয়-বিক্রয় করা হাঃ-২০৯৮

ইবনু 'আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বললেন, উকায, মাজান্না ও যুল-মাজায জাহিলী যুগের বাজার ছিল, ইসলামের আবির্ভাবের পর লোকেরা তথায় ব্যবসা করা গুনাহের কাজ মনে করল। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা নাযিল করলেনঃ তোমাদের ওপর কোন গুনাহ নাই ...... (অর্থাৎ) হাজ্জের মওসুমে। ইবনু 'আব্বাস (রাঃ) এরূপ পড়েছেন।


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->নাজ্জাশীর জানাযার সলাত সম্পর্কে। হাঃ-১৫৩৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নাজ্জাশী ইন্তিকাল করেছেন। অতএব রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাহাবীগণকে নিয়ে জান্নাতুল বাকীর উদ্দেশ্যে রওনা হলেন। আমরা তাঁর পিছনে কাতারবন্দী হলাম। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সামনে অগ্রসর হয়ে চার তাকবীরের সাথে জানাযার সলাত পড়েন। [১৫৩৩]


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->নাজ্জাশীর জানাযার সলাত সম্পর্কে। হাঃ-১৫৩৬

মুজাম্মি’ বিন জারিয়াহ আল আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের ভাই নাজ্জাশী ইনতিকাল করেছেন। তোমরা দাঁড়িয়ে তার জানাযার সালাত পড়ো। অতএব, আমরা তাঁর পিছনে দু’ কাতারে সারিবদ্ধ হলাম। [১৫৩৫]


জামে' আত-তিরমিজি অঃ->জানাযা বাব->নাজাশীর জন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জানাযার নামায হাঃ-১০৩৯

ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমাদের ভাই নাজাশী মারা গেছেন। তোমরা তার জন্য দাঁড়িয়ে নামায আদায় কর। বর্ণনাকারী বলেন, মৃত ব্যক্তির জানাযার নামাযের ন্যায় আমরা দাঁড়িয়ে কাতার বাঁধলাম এবং তার জন্য জানাযার নামায আদায় করলাম। -সহীহ, ইবনু মা-জাহ (১৫৩৫), মুসলিম।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করার নির্দেশ হাঃ-১৯৪৬

ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, তোমাদের এক ভাই (নাজ্জাশী) মৃত্যুবরণ করেছে, তোমরা প্রস্তুত হও এবং তার উপর জানাযার সালাত আদায় কর।১


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->জানাযার সালাতে কাতারবন্দী হয়ে দাঁড়ানো হাঃ-১৯৭০

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেনঃ তোমাদের ভাই নাজাশী মৃত্যুবরণ করেছেন, তোমরা দাঁড়াও এবং তাঁর উপর জানাযার সালাত আদায় কর। তিনি নিজে দাঁড়ালেন এবং আমাদের কাতারবন্দী করালেন যেভাবে আমরা জানাযার সালাতে কাতারবন্দী হয়ে দাঁড়াই। অতঃপর তিনি তাঁর উপর জানাযার সালাত আদায় করলেন।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->জানাযার সালাতে কাতারবন্দী হয়ে দাঁড়ানো হাঃ-১৯৭৩

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের ভাই মৃত্যুবরণ করেছেন। অতএব তোমরা দাঁড়াও এবং তাঁর উপর জানাযার সালাত আদায় কর। (জানাযার সালাতে) আমরা দুইটি কাতার বেঁধে দাঁড়িয়েছিলাম।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->জানাযার সালাতে কাতারবন্দী হয়ে দাঁড়ানো হাঃ-১৯৭৫

ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের বললেন যে, তোমাদের ভাই নাজাশী মৃত্যুবরণ করেছেন। অতএব তোমরা দাঁড়াও এবং তাঁর উপর জানাযার সালাত আদায় কর। রাবী বলেন, অতঃপর আমরা দাঁড়িয়ে গেলাম এবং কাতারবন্দী হয়ে গেলাম, যে রকম মৃতের সামনে কাতারবন্দী হয়ে দাঁড়ানো হয় এবং তার উপর জানাযার সালাত আদায় করলাম, যে রকম মৃতের সামনে আদায় করা হয়।