সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->দুটি সাহু সাজদাহ্‌র পর তাশাহ্‌হুদ পাঠ ও সালাম ফিরানো হাঃ-১০৩৯

‘ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্নিতঃ

একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে নিয়ে সালাত আদায়কালে ভুল করেন। ফলে তিনি দু’টি সাহু সাজদাহ্‌ করেন। অতঃপর তাশাহ্‌হুদ পড়ে সালাম ফিরান। [১০৩৯]


জামে' আত-তিরমিজি অঃ->মানত ও শপথ বাব->আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা নিষেধ হাঃ-১৫৩৫

সা’দ ইবনু উবাইদা (রাঃ) থেকে বর্নিতঃ

ইবনু উমার (রাঃ) একজন লোককে বলতে শুনলেন, না, কাবার শপথ! ইবনু উমার (রাঃ) বললেন, আল্লাহ তা‘আলার নাম ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা যাবে না। কেননা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে আমি বলতে শুনেছিঃ আল্লাহ তা‘আলার নাম ব্যতীত অন্য কিছুর নামে যে লোক শপথ করল সে যেন কুফরী করল অথবা শিরক করল। সহীহ্, ইরওয়া (২৫৬১), সহীহা (২০৪২)


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->নাজ্জাশীর জানাযার সলাত সম্পর্কে। হাঃ-১৫৩৬

মুজাম্মি’ বিন জারিয়াহ আল আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের ভাই নাজ্জাশী ইনতিকাল করেছেন। তোমরা দাঁড়িয়ে তার জানাযার সালাত পড়ো। অতএব, আমরা তাঁর পিছনে দু’ কাতারে সারিবদ্ধ হলাম। [১৫৩৫]


সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->বিবাহ দেয়ার জন্য সুপারিশ করা। হাঃ-১৯৭৫

আবূ রুহ্‌ম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন,রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দু’জনের মধ্যে বিবাহ বন্ধনের সুপারিশই হলো সর্বোত্তম সুপারিশ। [১৯৭৫]