‘আবদুর রহমান ইবনু লায়লা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, যায়দ (রাঃ) আমাদের জানাযাহ্সমূহে চারটি তাকবীর উচ্চারণ করতেন। আর তিনি কোন জানাযায় পাঁচ তাকবীরও দিয়েছেন। আমি তাঁকে জিজ্ঞেস করলে তিনি বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ (পাঁচবার) তাকবীর দিতেন। (ই.ফা. ২০৮৪, ই.সে. ২০৮৮)
ইব্ন আবী লায়লা (রাঃ) থেকে বর্নিতঃ
যে, যায়দ ইব্ন আরকাম (রাঃ) একবার জানাযার সালাত আদায় কালে পাঁচটি তাকবীর বললেন। এবং বললেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরকমই তাকবীর বলেছিলেন।[১]