সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->জানাযার সলাতে মাইয়্যিতের জন্য দু‘আ করা হাঃ-২১২১

জুবায়র ইবনু নুফায়র (রহঃ) থেকে বর্নিতঃ

(তিনি বলেন) আমি ‘আওফ ইবনু মালিক (রাঃ)-কে বলতে শুনেছি : রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক জানাযায় যে দু‘আ পড়লেন, আমি তাঁর সে দু‘আ মনে রেখেছি। দু‘আয় তিনি এ কথাগুলো বলেছিলেন, “আল্ল-হুম্মাগ্‌ফির্‌ লাহূ ওয়ার্‌হাম্‌হু ওয়া ‘আ-ফিহী ওয়া’ফু ‘আন্‌হু ওয়া আক্‌রিম নুযুলাহূ ওয়া ওয়াস্‌সি’ মুদ্‌খালাহূ ওয়াগ্‌সিল্‌হু বিলমা-য়ি ওয়াস্‌সাল্‌জি ওয়াল বারাদি ওয়ানাক্কিহী মিনাল খ্বাতা-ইয়া- কামা- নাক্কায়সাস্‌ সাওবাল আব্‌ইয়াযা মিনাদ্‌দানাসি ওয়া আব্‌দিল্‌হু দা-রান্‌ খায়রাম্‌ মিন দা-রিহী ওয়া আহলান্‌ খায়রাম্‌ মিন আহ্‌লিহী ওয়া য়াওজান্‌ খায়রাম্‌ মিন যাওজিহী ওয়া আদখিল্‌হুল জান্নাতা ওয়া আ‘ইয্‌হু মিন ‘আযা-বিল ক্বব্‌রি আও মিন ‘আযা-বিন্না-র’-(অর্থাৎ- হে আল্লাহ! তাকে ক্ষমা করে দাও ও তার প্রতি দয়া কর। তাকে নিরাপদে রাখ ও তার ত্রুটি মার্জনা কর। তাকে উত্তম সামগ্রী দান কর ও তার প্রবেশ পথকে প্রশস্ত করে দাও। তাকে পানি, বরফ ও বৃষ্টি দ্বারা মুছে দাও এবং পাপ থেকে এরূপভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দাও যেরূপ সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়ে যায়। তাকে তার ঘরকে উত্তম ঘরে পরিণত কর, তার পরিবার থেকে উত্তম পরিবার দান কর, তার স্ত্রীর তুলনায় উত্তম স্ত্রী দান কর। তাকে জান্নাতে প্রবেশ করাও এবং ক্ববরের ‘আযাব ও জাহান্নামের ‘আযাব থেকে বাঁচাও।)। বর্ণনাকারী ‘আওফ ইবনু মালিক বলেন, তাঁর মূল্যবান দু‘আ শুনে আমার মনে আকাঙ্ক্ষা জাগল, আমি যদি সে মৃত ব্যক্তি হতাম। (ই.ফা. ২১০০, ই.সে. ২১০৪)


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->জানাযার সলাতে মাইয়্যিতের জন্য দু‘আ করা হাঃ-২১২৪

‘আওফ ইবনু মালিক আল আশজা‘ঈ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জানাযার সলাতে এভাবে দু‘আ করতে শুনেছি : “আল্ল-হুম্মাগ্‌ফির্‌লাহূ ওয়ার্‌হাম্‌হু ওয়া‘ফু ‘আন্‌হু ওয়া‘আ-ফিহী ওয়া আক্‌রিম নুযুলাহূ ওয়াস্‌সি’ মুদ্‌খালাহূ ওয়াগ্‌সিল্‌হু বিমা-য়িন্‌ ওয়াসালজিন্‌ ওয়াবারাদিন্‌ ওয়ানাক্কিহী মিনাল খ্বাতা-ইয়া- কামা- ইউনাক্কাস্‌ সাওবুল আব্‌ইয়াযু মিনাদ্‌দানাসি ওয়া আব্‌দিল্‌হু দা-রান্‌ খায়রাম্‌ মিন দা-রিহী ওয়া আহ্‌লান্‌ খায়রাম্‌ মিন্‌ আহ্‌লিহী ওয়া যাওজান্‌ খায়রাম্‌ মিন যাওজিহী ওয়াক্বিহী ফিত্‌নাতিল ক্বব্‌রি ওয়া‘আযা-বিন্ না-র”-(অর্থাৎ- “হে আল্লাহ! তাকে ক্ষমা করে দাও ও তার প্রতি দয়া কর। তার ত্রুটি মার্জনা কর ও তাকে বিপদ মুক্ত কর। তার উত্তম আপ্যায়নের ব্যবস্থা কর ও তার আশ্রয়স্থলকে প্রশস্ত করে দাও। তাকে পানি, বরফ ও বৃষ্টি দিয়ে ধুয়ে মুছে দাও। তাকে পাপরাশি থেকে এভাবে পরিষ্কার করে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। তাকে তার বর্তমান ঘরের পরিবর্তে আরও উত্তম ঘর দান কর, তার পরিবার থেকে উত্তম পরিবার দান কর, বর্তমান স্ত্রী অপেক্ষা উত্তম স্ত্রী দান কর এবং তাকে ক্ববর ‘আযাব ও জাহান্নামের ‘আযাব থেকে বাঁচাও।)। ‘আওফ ইবনু মালিক (রাঃ) বলেন, ঐ মৃত ব্যক্তির প্রতি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর এরূপ দু’আ দেখে মনে আকাঙ্ক্ষা জাগল যে, আমি যদি এ মৃত ব্যক্তি হতাম। (ই.ফা. ২১০৩, ই.সে. ২১০৬)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->শিলাবৃষ্টি পানি দ্বারা উযূ সম্পর্কে হাঃ-৬২

যুবায়ের ইব্‌ন নুফায়র (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আউফ ইব্‌ন মালিক (রাঃ)-এর নিকট গমন করি। তখন তিনি বলেছিলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক মৃত ব্যক্তির জানাযার সালাতের সময় যে দোয়া পড়েছিলেন আমি তা শুনেছি। তিনি পড়েছিলেনঃ “হে আল্লাহ্! আপনি তাকে মাফ করে দিন এবং তার উপর রহম করুন। তাকে আরাম দিন এবং ক্ষমা করুন! তার আতিথেয়তাকে সম্মানজনক করুন। তার কবর প্রশস্ত করুন এবং তাকে পানি, বরফ ও শিলাবৃষ্টির পানি দ্বারা ধৌত করুন। তাকে গুনাহ থেকে পবিত্র করুন যেমন সাদা কাপড় ময়লা থেকে পবিত্র করা হয়।”


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->দোয়া হাঃ-১৯৮৩

‘আউফ ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে একবার জানাযার সালাতে বলতে শুনেছি اَلَّهُمَّ ا غفِرلَهُ وَارحَمهُ وَاعفُ عَنهُ وَعَافِهِ وَاَكرِم نُزُ لَهُ وَوَسِّعَ مُدخَلَهُ وَاغسِلهُ بِمآَ ءِ وتَّلجٍ وَّبَرَ دٍ وَّ نَقِّهِ مِنَ ا لخَطاَ ياَ كَمَآ يُنّقِّي التَّو بُ ا لاَبيَضُ مِنَ الدَّنَسِ واَبدِلهُ دَا راً خَيراً مِّنّ اهَلِهِ و زَو جاً خَيراً مِّنّ زَوجِهِ و قِهِ عَذَا بَ القَبرِ و عَذابَ النَّاار আউফ (রাঃ) বলেন, আমি আকাংক্ষা করেছিলাম যে, যদি সেই মৃত ব্যক্তিটি আমি হতাম যেই মৃত ব্যক্তির জন্য রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দোয়া করেছিলেন।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->দোয়া হাঃ-১৯৮৪

আউফ ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জানাযার সালাত আদায় করার সময় দোয়া পড়তে শুনেছি। তিনি দোয়াতে বলছিলেন- اللَّهُمَّ ا غفِرلَهُ وَارحَمهُ وَاعفُ عَنهُ وَعَافِهِ وَاَكرِم نُزُ لَهُ وَوَسِّعَ مُدخَلَهُ وَاغسِلهُ بِمآَ ءِ وتَّلجٍ وَّبَرَ دٍ وَّ نَقِّهِ مِنَ ا لخَطاَ ياَ كَمَآ يُنّقِّي التَّو بُ ا لاَبيَضُ مِنَ الدَّنَسِ واَبدِلهُ دَا راً خَيراً مِّنّ اهَلِهِ و زَو جاً خَيراً مِّنّ زَوجِهِ و قِهِ عَذَا بَ القَبرِ و عَذابَ النَّاار রাবী বলেন, অথবা তিনি বলেছিলেন اَعِذهُ مِن ا عَذَ ا ب القَبرِ