সহিহ বুখারী অঃ->হায়েজ বাব->নিফাস অবস্থায় মৃত স্ত্রীলোকের জানাযার নামায ও তার পদ্ধতি। হাঃ-৩৩২

সামুরাহ ইব্‌নু জুনদুব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ একজন প্রসূতি মহিলা মারা গেলে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার জানাযার সালাত আদায় করলেন। সালাতে তিনি মহিলার দেহের মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন। (১৩৩১, ১৩৩২ দ্রষ্টব্য) (আ.প্র. ৩২০, ই.ফা. ৩২৫)


সহিহ বুখারী অঃ->জানাযা বাব->মহিলা ও পুরুষের (জানাযার সালাতে) ইমাম কোথায় দাঁড়াবেন? হাঃ-১৩৩২

সামুরা ইব্‌নু জুন্‌দাব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পশ্চাতে আমি এমন এক স্ত্রীলোকের জানাযায় সালাত আদায় করেছিলাম, যে নিফাসের অবস্থায় মারা গিয়েছিলন। তিনি তার ( স্ত্রীলোকটির) মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন।


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->জানাযার সলাতে ইমাম মাইয়্যিতের কোন্‌ বরাবর দাঁড়াবে হাঃ-২১২৫

সামুরাহ্‌ ইবনু জুনদুব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে জানাযার সলাত আদায় করতাম। তিনি উম্মু কা‘ব-এর জানাযাহ্‌ আদায় করছিলেন। তিনি নিফাস অবস্থায় মারা গিয়েছিলেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার জানাযাহ্‌ আদায়কালে তার মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন। (ই.ফা. ২১০৪, ই.সে. ২১০৭)


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->নিফাসওয়ালী মহিলার জানাযার সালাত হাঃ-৩৯৩

সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে উম্মে কা‘বের জানাযার সালাত আদায় করেছি। তিনি নিফাস অবস্থায় ইনতেকাল করেছিলেন। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাতে তাঁর লাশের মাঝামাঝি স্থানে দাঁড়িয়েছিলেন।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->জানাযার সালাত দাঁড়িয়ে আদায় করা হাঃ-১৯৭৬

সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে উম্মে কা’ব-এর জানাযার সালাত আদায় করেছিলাম যিনি নিফাস অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানাযার সালাতে তাঁর ঠিক মাঝখানে বরাবর দাঁড়িয়েছিলেন।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->পুরুষ এবং মহিলার জানাযার সালাত একত্রিত করা হাঃ-১৯৭৯

সামুরা ইব্‌ন জুন্দুব (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অমুকের মাতার উপর জানাযার সালাত আদায় করেছিলেন যিনি নিফাসের অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন, তাঁর জানাযার ঠিক মাঝখানে তিনি দাঁড়িয়েছিলেন।