জামে' আত-তিরমিজি অঃ->জানাযা বাব->শিশুদের জন্য জানাযার নামায আদায় করা হাঃ-১০৩১

মুগীরা ইবনু শুবা (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আরোহী ব্যক্তি লাশের পিছে পিছে যাবে, আর পায়ে হাঁটা ব্যক্তি যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে যেতে পারবে এবং শিশুর (লাশের) জানাযাও আদায় করতে হবে। -সহীহ্, ইবনু মা-জাহ (১৫০৭)।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->জানাযায় আরোহীর অবস্থান হাঃ-১৯৪২

মুগীরা ইব্‌ন শু’বা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আরোহী জানাযার পিছনে চলবে। পদব্রজে চলাকারী জানাযার যেখান দিয়া ইচ্ছা সেখান দিয়ে চলতে পারে। নবজাত শিশুর (ক্রন্দন করার পর মারা গেলে) জানাযা আদায় করা হবে।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->জানাযার পদব্রজে চলাকারী ব্যক্তির চলার স্থান হাঃ-১৯৪৩

মুগীরা ইব্‌ন শু’বা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সওয়ারী জানাযার পিছনে চলবে আর পদব্রজ চলাকারী ব্যক্তি যেথায় দিয়ে ইচ্ছা সেখান দিয়ে চলবে। আর নবজাত শিশুর (ক্রন্দন করার পর মারা গেলে) জানাযা আদায় করা হবে।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->শিশুদের জানাযার সালাত আদায় করা হাঃ-১৯৪৮

মুগীরা ইব্‌ন শু’বা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আরোহীরা জানাযার পিছু পিছু চলবে আর পদব্রজে চলাকারী জানাযার যে দিক দিয়ে ইচ্ছে সে দিক দিয়ে চলবে। (ক্রন্দন করার পর মারা গেলে) নবজাতকের জানাযার সালাত আদায় করা হবে।