সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->দামী কাফন ব্যবহার অপছন্দনীয় হাঃ-৩১৫৬

উবাদাহ ইবনুস সামিত (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ উত্তম কাফন হচ্ছে হুল্লা এবং কুরবানীর জন্য উত্তম পশু হচ্ছে শিংওয়ালা দুম্বা। দুর্বলঃ ইবনু মাজাহ (১৪৭৩), মিশকাত (১৬৪১), যঈফ সুনান আত-তিরমিযী (২৬৩/১৫৭০)।


জামে' আত-তিরমিজি অঃ->কুরবানী বাব->(কুরবানীর উত্তম পশু ও উত্তম কাফন) হাঃ-১৫১৭

আবূ উমামা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কুরবানীর জন্য উত্তম পশু হল মেষ এবং উত্তম কাফন হল হুল্লা (হুল্লা অর্থ- নতুন কাপড় অথবা সমস্ত শরীর আবৃত করে এমন কাপড়)। যঈফ, ইবনু মাজাহ (৩১৬৪)।


সুনানে ইবনে মাজাহ অঃ->কোরবানি বাব->কোরবানী করার জন্য উত্তম পশু হাঃ-৩১৩০

আবু উমামাহ আল-বাহিলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ উত্তম কাফন একজোড়া কাপড় (লুঙ্গি ও চাদর ) এবং উত্তম কোরবানী হলো শিং-বিশিষ্ট মেষ। [৩১৩০]