জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->অধিক পরিমাণে রুকু-সাজদাহ্‌ করার (নামায আদায় করা) ফাযিলাত হাঃ-৩৮৮

মা’দান ইবনু আবূ তালহা আল-ইয়ামারী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর আযাদকৃত দাস সাওবান (রাঃ)-এর সাথে দেখা করলাম। আমি তাঁকে বললাম, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যার বিনিময়ে আল্লাহ তা’আলা আমাকে উপকৃত করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। আমার প্রশ্নে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি অবশ্যই বেশি বেশি সাজদাহ্‌ করবে। কেননা আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে কোন বান্দাহ আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাঁর জন্য একটি সাজদাহ্‌ করে, আল্লাহ তা’আলা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেন। সহীহ্‌। ইবনু মাজাহ-(১৪২৩), মুসলিম।


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->অধিক পরিমাণে রুকু-সাজদাহ্‌ করার (নামায আদায় করা) ফাযিলাত হাঃ-৩৮৯

মা’দান থেকে বর্নিতঃ

অতঃপর আমি আবূ দারদা (রাঃ)-এর সাথে দেখা করে তাঁকেও সাওবানের নিকট যে প্রশ্ন করেছিলাম তাই করলাম। তিনি বললেন, তুমি অবশ্যই সাজদাহ্‌ করতে থাক। কেননা আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে কোন ব্যক্তিই আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাঁকে একটি সাজদাহ্‌ করে, আল্লাহ তা’আলা তার মর্যাদা বাড়িয়ে দেন এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেন। সহীহ্‌। দেখুন পূর্বের হাদীস।