সহিহ বুখারী অঃ→মক্কা ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা বাব→মক্কা ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা। হাঃ-১১৮৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মসজিদুল হারাম, মসজিদুর রাসূল এবং মসজিদুল আক্‌সা (বায়তুল মাক্‌দিস) তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে (সালাতের) উদ্দেশে হাওদা বাঁধা যাবে না (অর্থাৎ সফর করা যাবে না)।


সহিহ মুসলিম অঃ→হজ্জ বাব→তিন মাসজিদ ব্যতীত সফরের প্রস্তুতি নেয়া যায় না হাঃ-৩২৭৫

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, উটের পিঠে হাওদা আটাঁ যাবে না (সফর করা যাবে না) তিনটি মাসজিদ ব্যতীতঃ এ মাসজিদ, মাসজিদুল হারাম ও মাসজিদুল আক্বসা। (ই.ফা. ৩২৫০, ই.সে. ৩২৪৭)


সহিহ মুসলিম অঃ→হজ্জ বাব→তিন মাসজিদ ব্যতীত সফরের প্রস্তুতি নেয়া যায় না হাঃ-৩২৭৬

যুহরী (রহঃ) থেকে বর্নিতঃ

এ সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কথা এভাবে শুরু হয়েছেঃ “তিনটি মাসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে।” (ই.ফা. ৩২৫১, ই.সে. ৩২৪৮)


সুনান নাসাঈ অঃ→মসজিদ বাব→যে মসজিদের জন্য সওয়ারী প্রস্তুত করা যায় হাঃ-৭০০

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের দিকে ভ্রমণ করা যাবে না। মসজিদে হারাম, আমার এই মসজিদ এবং মসজিদে আকসা।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...