সহিহ বুখারী অঃ->বিবাদ মিমাংসা বাব->অন্যায়ের উপর সন্ধিবদ্ধ হলে তা বাতিল। হাঃ-২৬৯৭

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘কেউ আমাদের এ শরী‘আতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত [১]।’ ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু জা‘ফর মাখরামী (রহঃ) ও ‘আবদুল ওয়াহিদ ইব্‌নু আবূ ‘আউন, সা‘দ ইব্‌নু ইব্‌রাহীম (রহঃ) হতে তা বর্ণনা করেছেন।


সহিহ মুসলিম অঃ->বিচার বিধান বাব->বাতিল সিদ্ধান্ত খন্ডন ও বিদ’আতী কার্যকলাপ পরিত্যাগ হাঃ-৪৩৮৪

‘আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আমাদের ধর্মীয় কাজের বিষয়ে এমন বিষয় উদ্ভাবন করে যা তাতে নেই (দলীলবিহীন), তা পরিত্যাজ্য। (ই. ফা. ৪৩৪৩, ই. সে. ৪৩৪৩)