সহিহ মুসলিম অঃ->সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব->আবূ ‘উবাইদাহ্ ইবনু জার্রাহ্ (রাঃ)-এর ফযিলত হাঃ-৬১৪৭

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

ইয়ামান থেকে কতিপয় লোক এসে রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলল, আমাদের সাথে একজন লোক পাঠিয়ে দিন, যিনি আমাদের ইসলাম ও সুন্নাত শিক্ষা দিবেন। আনাস (রাঃ) বলেন, তখন রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ উবাইদাহ্র হাত ধরে বললেন, ইনি হলেন এ উম্মাতের আমীন। (ই.ফা. ৬০৩৫, ই.সে. ৬০৭২)