সুনান নাসাঈ অঃ->আযান বাব->সালাত আরম্ভ হওয়ার সময় মুয়ায্যিন কর্তৃক ইমামকে অবহিত করা হাঃ-৬৮৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইশার সালাতের পর থেকে ফজরের সালাত পর্যন্ত সময়ে এগার রাক‘আত সালাত আদায় করতেন। প্রত্যেক দুই রাক‘আতের পর সালাম ফিরাতেন। বিতরের এক রাক‘আত পড়তেন [১] এবং এত দীর্ঘ সিজদা করতেন যে, সে সময়ে তোমাদের একজন কুরআনের পঞ্চাশটি আয়াত পড়তে পারে। তারপর মাথা উঠাতেন। মুয়ায্‌যিন আযান দেওয়া শেষ করলে তিনি ফজরের সালাতের সময় জ্ঞাত হয়ে দুই রাকা’আত সংক্ষিপ্ত সালাত আদায় করতেন এবং ডান পার্শ্বে শুয়ে পড়তেন। মুয়ায্‌যিন ইকামতের বিষয়ে তার নিকট আসত। তিনি তার সঙ্গে বের হতেন।