সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->রহমতের আয়াতে পৌছে পাঠকের দোয়া করা হাঃ-১০০৯

হুযায়ফা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক রাক’আতে সূরা বাকারা, আল-ইমরান এবং নিসা পাঠ করতেন। তিনি যখনই রহমতের আয়াতে পৌঁছতেন প্রার্থনা করতেন। আর আযাবের আয়াতে পৌছলে আশ্রয় ভিক্ষা করতেন।