উবায়দুল্লাহ্ ইব্ন আব্দুল্লাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একবার উমর (রাঃ) ঈদের দিনে বের হলেন এবং আবু ওয়াকিদ লায়ছী (রাঃ)-কে জিজ্ঞাসা করলেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আজকের দিনে কি কোন সূরা সালাতে তিলাওয়াত করতেন? তিনি বললেন, সুরা “ক্বাফ” এবং “ইকতারাবাত”।