সুনানে আবু দাউদ অঃ->সালাতুল ইসতিস্‌কা (বৃষ্টি প্রার্থনার সালাত) বাব->ইসতিস্‌কার সলাতে দু’হাত উত্তোলন সম্পর্কে হাঃ-১১৭৫

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাঁর দু’ হাত স্বীয় চেহারা বরাবর উঠিয়ে দু’আ করলেনঃ হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দাও। অতঃপর পূর্বের হাদীসের অনুরূপ। সহীহঃ বুখারী ও মুসলিম সংক্ষেপে।


সুনান নাসাঈ অঃ->ইস্তিস্কা (বৃষ্টির জন্য দোয়া করা) বাব->দোয়ার উল্লেখ হাঃ-১৫১৬

আনাস ইব্‌ন মালিক (রহঃ) থেকে বর্নিতঃ

যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, হে আল্লাহ্‌! তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ কর।