জামে' আত-তিরমিজি অঃ->তাফসীরুল কুরআন বাব->সূরা আল-আহযাব হাঃ-৩২০২

মূসা ইবনু ত্বালহা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি মু'আবিয়াহ (রাঃ)-এর নিকট প্রবেশ করলে তিনি বললেন, আমি কি তোমাকে একটি সুসংবাদ শুনাব না? আমি বললাম, হ্যা অবশ্যই। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যারা নিজেদের ইচ্ছা পূর্ণ করেছে, ত্বালহা (রাঃ) তাদের দলে। হাসানঃ ইবনু মা-জাহ (১২৬)