সুনান নাসাঈ অঃ->ইস্তিস্কা (বৃষ্টির জন্য দোয়া করা) বাব->বের হওয়াকালীন সময়ে ইমামের যে অবস্থায় থাকা মুস্তাহাব হাঃ-১৫০৬

ইসহাক ইব্‌ন আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ওয়ালীদ ইব্‌ন আকাবা (রাঃ) আমাকে ইব্‌ন আব্বাস (রাঃ)-এর কাছে পাঠালেন, যেন আমি তাঁকে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইস্তিস্কা সালাত সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিনয় ও মিনতির সাথে ছিন্ন বস্ত্রে বের হয়েছিলেন এবং তোমাদের এই খুৎবার ন্যায় খুত্‌বা না দিয়ে দু’রাকআত সালাত আদায় করেছিলেন।


সুনান নাসাঈ অঃ->ইস্তিস্কা (বৃষ্টির জন্য দোয়া করা) বাব->ইস্তিস্কার জন্য ইমামের মিম্বরে বসা হাঃ-১৫০৮

ইসহাক ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ইব্‌ন আব্বাস (রাঃ)-কে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইস্তিস্কা সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ছিন্ন বস্ত্রে বিনয় ও মিনতি সহকারে বের হয়েছিলেন। তিনি মিম্বরের উপর বসেছিলেন কিন্তু তোমাদের এই খুতবার ন্যায় কোন খুৎবা দেননি। বরং তিনি সর্বক্ষণ দোয়া করেছিলেন, মিনতি জানিয়েছিলেন, তাকবীর বলেছিলেন এবং দু’রাকআত সালাত আদায় করেছিলেন যেরূপ দু্ই ঈদে সালাত আদায় করতেন।


সুনান নাসাঈ অঃ->ইস্তিস্কা (বৃষ্টির জন্য দোয়া করা) বাব->ইস্তিস্কার সালাত কিরূপ? হাঃ-১৫২১

ইসহাক ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমীরদের মধ্যে কেউ আমাকে (একবার) ইব্‌ন আব্বাস (রাঃ)-এর কাছে পাঠালেন, আমি যেন তাঁকে ইস্তিস্কা সম্পর্কে জিজ্ঞাসা করি। তখন ইব্‌ন আব্বাস (রাঃ) বললেন, আমার কাছে সরাসরি জিজ্ঞাস করতে ঐ আমীরকে কে বারণ করেছে? (তারপর বললেন) একবার রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিনীতভাবে ছিন্ন বস্ত্রে মিনতি সহকারে বের হলেন এবং দু’রাকআত সালাত আদায় করলেন যেমনভাবে তিনি উভয় ঈদে আদায় করতেন। কিন্তু তিনি তোমাদের ঈদের খুতবায় ন্যায় খুতবা দেননি।