সহিহ বুখারী অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->সূর্যাস্তের পূর্ব মুহূর্তে সালাত আদায়ের উদ্যোগ নিবে না। হাঃ-৫৮৬

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি যে, ফজরের পর সূর্য উদিত হয়ে (একটু) উপরে না উঠা পর্যন্ত এবং ‘আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত কোন সালাত নেই।


সহিহ মুসলিম অঃ->কোরআনের মর্যাদাসমূহ ও এতদসংশ্লিষ্ট বিষয় বাব->যে সকল ওয়াক্তে সলাত আদায় করা নিষেধ হাঃ-১৮০৮

আবূ সা‘ঈদ আল খুদরী (রাযিঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-বলেছেনঃ আসরের সলাতের পর থেকে সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত কোন সলাত নেই এবং ফজরের সলাতের পর থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত। (ই.ফা, ১৭৯৩.ই.সে. ১৮০০)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যে ব্যক্তি আসরের দুই রাক’আত পেল হাঃ-৫১৮

মু'আয (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি (একদা) মু'আয ইব্ন আফরা (রাঃ) -এর সঙ্গে তওয়াফ করলেন; (তওয়াফের পর) তিনি সালাত আদায় করলেন না। আমি বললাম, আপনি সালাত আদায় করলেন না? উত্তরে তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আসরের পর সূর্যাস্ত পর্যন্ত কোন সালাত নেই এবং ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত কোন সালাত নেই।


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->আসরের পর সালাত আদায় করা নিষিদ্ধ হাঃ-৫৬৭

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি, ফজরের পর সূর্য উদিত না হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত কোন সালাত নেই। [১]


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->ফাজর ও আসর সলাতের পর কোন সালাত পড়া নিষিদ্ধ। হাঃ-১২৫০

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

আমাকে কয়েকজন সন্তোষভাজন ব্যক্তি বলেছেন, উমার (রাঃ)-ও তাদের অন্তর্ভুক্ত এবং উমার (রাঃ)-ই আমার অধিক সন্তোষভাজন ব্যক্তি। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ফজরের সলাতের পড় থেকে সূর্য উঠার পূর্ব পর্যন্ত কোন সালাত নাই এবং আসরের সলাতের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোন সালাত নাই। [১২৫০]