সহিহ বুখারী অঃ→সালাতে কসর করা বাব→বসে সালাত আদায় করতে না পারলে কাত হয়ে শুয়ে সালাত আদায় করবে। হাঃ-১১১৭

ইমরান ইব্‌নু হুসাইন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার অর্শ রোগ ছিল। তাই আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খিদমতে সালাত সম্পর্কে প্রশ্ন করলাম, তিনি বললেনঃ দাঁড়িয়ে সালাত আদায় করবে, তা না পারলে বসে, যদি তাও না পার তাহলে শুয়ে।


সুনানে আবু দাউদ অঃ→সালাত (নামায) বাব→বসে সালাত আদায় করা হাঃ-৯৫২

‘ইমরান ইবনুল হুসাইন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার পাজঁরে ব্যথাজনিত রোগ ছিল। আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে, তাতে সক্ষম না হলে বসে আদায় করবে এবং তাতেও সক্ষম না হলে শুয়ে সালাত আদায় করবে। সহীহঃ বুখারী।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...