সহিহ বুখারী অঃ->তাহাজ্জুদ বাব->ফজ্‌রের দু’রাক’আত সুন্নাতের পর ডান কাতে শোয়া। হাঃ-১১৬০

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফজ্‌রের দু’রাকআত সালাত আদায় করার পর ডান কাতে শয়ন করতেন।


সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->বিত্‌রের সালাতের একটি রাকআত কিভাবে আদায় করতে হবে? হাঃ-১৬৯৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাত্রে এগার রাকআত সালাত আদায় করতেন। (পূর্ববর্তী দু’টি রাকআতকে) একটি রাকআত দ্বারা বেজোড় বানিয়ে দিতেন। তারপর তাঁর ডান পার্শ্বে শুয়ে পড়তেন।


সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->এগার রাকআত দ্বারা বেজোড় কিভাবে করা হত? হাঃ-১৭২৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাত্রে এগার রাকআত সালাত আদায় করতেন এবং একটি রাকআত দ্বারা বেজোড় করে দিতেন। তারপর তিনি ডান করটে শুয়ে পড়তেন।