সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->বিত্‌রের সালাত সম্বন্ধে উবাই ইব্‌ন কা‘ব (রহঃ) থেকে হাদীস বর্ণনাকারীদের বর্ণনা পার্থক্য হাঃ-১৭০৩

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি তিন রাকআত বিত্‌রের সালাত আদায় করতেন “সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা”, “কূল ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং “কূল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা।


সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->বিত্‌রের সালাতে অন্য আর প্রকারের কুরআন পাঠ হাঃ-১৭৩৫

আব্দুর রহমান ইব্‌ন আবযা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা”, “কূল ইয়া আইয়্যুহাল কাফিরুন” এবং “কূল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা বিত্‌রের সালাত আদায় করতেন।