ইবনু আবূ রাফি’ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে মারওয়ান মাদীনাহ্ প্রশাসক নিয়োগ করে মাক্বায় চলে যান। আবূ হুরায়রাহ্ (রাঃ) আমাদেরকে নিয়ে জুমু‘আর সলাত আদায় করতেন। তিনি সূরাহ্ জুমু‘আর পর দ্বিতীয় রাক’আতে (আরবী) সূরাহ্ পড়েন। (সলাত শেষে) আবূ হুরায়রাহ্ (রাঃ) বলেন, নিশ্চয়ই আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জুমু‘আর দিন এ সূরাহ্ দু’টি পাঠ করতে শুনেছি। (ই.ফা. ১৮৯৬, ই.সে. ১৯০৩)
উবায়দুল্লাহ ইবনু আবূ রাফি’ (রহঃ) থেকে বর্নিতঃ
মারওয়ান আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে প্রশাসক নিয়োগ করলেন ..... পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তবে অধস্তন বর্ণনাকারী হাতিম (রহঃ)-এর বর্ণনায় আছে, তিনি প্রথম রাক‘আতে সূরাহ্ আল জুমু‘আহ্ এবং দ্বিতীয় রাক‘আতে “ইযা- জা-আকাল মুনাফিকূন” (সূরা আল মুনাফিকূন) পাঠ করেন। ‘আবদুল আযীয (রহঃ)-এর রিওয়ায়াতে সুলায়মান ইবনু বিলাল (রহঃ)-এর রিওয়ায়াতের অনুরূপ। (ই.ফা. ১৮৯৭, ই.সে. ১৯০৪)