সহিহ বুখারী অঃ->জুমু'আ বাব->জুমু’আর দিন ইমাম খুত্‌বাহ দেয়ার সময় অন্যকে চুপ করানো। হাঃ-৯৩৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জুমু’আর দিন যখন তোমার পাশের মুসল্লীকে চুপ থাক বলবে, অথচ ইমাম খুত্‌বা দিচ্ছেন, তা হলে তুমি একটি অনর্থক কথা বললে।


সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->জুমু‘আর দিন খুত্‌বাহ্‌ চলাকালীন সময় চুপ থাকা প্রসঙ্গে হাঃ-১৮৫০

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ইমামের খুত্‌বাহ্‌ দানরত অবস্থায় তুমি যদি তোমার সাথীকে বল, 'চুপ কর' তবে তুমি অনর্থক কাজ করলে। ( ই.ফা. ১৮৩৫, ই.সে. ১৮৪২)


সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->জুমু‘আর দিন খুত্‌বাহ্‌ চলাকালীন সময় চুপ থাকা প্রসঙ্গে হাঃ-১৮৫৩

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ জুমু‘আর দিন ইমামের খুত্‌বাহ্‌ চলাকালে তুমি তোমার সাথীকে যদি বল ‘চুপ কর’ তবে, তুমি অনর্থক কাজ করলে। আবুয্‌ যিনাদ (রহঃ) বলেন, (আরবি) আবূ হুরায়রাহ্‌ (রাঃ)-এর গোত্রের ভাষায়, আসলে তা হবে (আরবি)। (ই.ফা. ১৮৩৮, ই.সে. ১৮৪৫)


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->খুত্ববাহর সময় (মুসাল্লীদের) কথা বলা সম্পর্কে হাঃ-১১১২

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইমামের খুত্ববাহ চলাকালে যদি তুমি কাউকে বলো চুপ করো, তবে তুমি অনর্থক কাজ করলে। সহীহঃ বুখারী ও মুসলিম।


সুনান নাসাঈ অঃ->জুমু’আ বাব->জুমু’আর দিনে খুতবার জন্য চুপ থাকা হাঃ-১৪০১

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি জুমু’আর দিন ইমামের খুতবা দেওয়ার সময় তার সাথীকে বলল ‘চুপ থাক’ সে একটি অনর্থক কাজ করল।


সুনান নাসাঈ অঃ->জুমু’আ বাব->জুমু’আর দিনে খুতবার জন্য চুপ থাকা হাঃ-১৪০২

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূ্লুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, তুমি যদি জুমু’আর দিন ইমামের খুতবা দেওয়া অবস্থায় তোমার সাথীকে বল ‘চুপ কর’ তা হলে তুমি একটি অনর্থক কাজ করলে।


সুনান নাসাঈ অঃ->উভয় ঈদের সালাত বাব->খুৎবা দেওয়ার সময় নীরব থাকা হাঃ-১৫৭৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তুমি যদি ইমামের খুৎবা দেয়াকালীন তোমরা সাথীকে বল, “নীরব থাক” তা হলে তুমি একটি অনর্থক কাজ করবে।