সুনান নাসাঈ অঃ->জুমু’আ বাব->জুমু’আর সালাতের (রাকাআত) সংখ্যা হাঃ-১৪২০

আব্দুর রহমান ইব্‌ন আবূ লায়লা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, উমর (রাঃ) বলেছেন, জুমু’আর সালাত দু’রাকআত, ঈদুল ফিত্‌রের সালাত দু’রাকআত, ঈদুল আযহার সালাত দু’রাকআত এবং সফরের অবস্থার সালাতও দু’রাকআত। হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ভাষ্য মতে সে দু’রাকআতই পূর্ণ সালাত, সংক্ষেপ নয়। আবূ আব্দুর রহমান নাসাঈ (রহঃ) বলেন, আব্দুর রহমান ইব্‌ন আবূ লায়লা উমর (রাঃ) থেকে শুনেন নি।


সুনান নাসাঈ অঃ->সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব->সফরে সালাত সংক্ষিপ্ত করা হাঃ-১৪৪০

উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, জুমু’আর সালাত দু’রাকআত, ঈদুল ফিত্‌রের সালাত দু’রাকআত, ঈদুল আযহার সালাত দু’রাকআত আর সফরের সালাত দু’রাকআতই পরিপূর্ণ, অসম্পূর্ণ নয়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ভাষ্য মতে।