সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->কুরআন তিলওয়াতের সাজদাহ্ হাঃ-১১৮৮

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা “ইযাস্‌ সামা-উন্‌ শাক্বক্বাত্‌” এবং “ইক্বরা বিস্‌মি রাব্বিকা” এ দুটি সূরাতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে সাজদাহ্ করেছি [ অর্থাৎ- এ দু’টি সূরাহ তিলাওয়াতকালে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাজদাহ্ করেছেন। আমারাও তাঁর সাথে সাজদাহ্ করেছি ]। (ই.ফা.১১৭৭, ই.সে. ১১৮৯)


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->ইকরা বিস্‌মি রাব্বিকাতে সিজদা করা হাঃ-৯৬৭

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে (আরবী) এবং (আরবী) সূরাদ্বয়ে সিজদা করেছি।