ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ অতি সুন্দরী এক মহিলা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর পেছনে সালাত আদায় করছিল। তিনি বলেনঃ তখন গোত্রের মধ্য থেকে কেউ কেউ প্রথম কাতারে এগিয়ে গেল, যেন তাকে দেখতে না পায়। আর তাদের কেউ কেউ পেছনে রয়ে গেল। যখন রুকূ করল তখন তারা বগলের নিচ দিয়ে তাকাচ্ছিল, তখন আল্লাহ তা’আলা নাযিল করলেনঃ (আরবী) অর্থঃ “তোমাদের মধ্যে যারা আগে অগ্রসর হয়ে গেছে, তাদেরকেও আমি জানি আর যারা পেছনে রয়ে গেছে, তাদেরকেও জানি।” (১৫:২৪)