সহিহ বুখারী অঃ→সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ বাব→সালাতে সিজদা‌র জন্য কাপড় বিছানো। হাঃ-১২০৮

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, প্রচণ্ড গরমের মধ্যে আমরা আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে সালাত আদায় করতাম। আমাদের কেউ মাটিতে তার চেহারা (কপাল) স্থির রাখতে সক্ষম না হলে সে তার কাপড় বিছিয়ে তার উপর সিজদা‌ করত।


সহিহ মুসলিম অঃ→মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব→প্রচন্ড রোদ না হলে যুহরের সলাত আও্ওয়াল ওয়াক্তে আদায় করা মুস্তাহাব হাঃ-১২৯৪

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, প্রচন্ড গরমের সময়ও আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর সাথে (যুহরের) সলাত আদায় করতাম। আমাদের কেউ যখন (গরমের প্রচন্ডতার কারণে সাজদার সময়) কপাল মাটিতে স্থাপন করতে পারত না তখন সে কাপড় বিছিয়ে তার উপর সাজদাহ্ করত। (ই.ফা.১২৮১, ই.সে.১২৯৪)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...