সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->বাম হাত হাটুর উপর খুলে রাখা। হাঃ-১২৭০

আব্দুল্লাহ ইবন যুবায়র (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন দোয়া করতেন, অঙ্গুলি দ্বারা ইশারা করতেন কিন্তু তা নাড়াতেন না। ইবন জুরায়জ (রহঃ) বলেন, হাদীসের অন্যতম রাবী আমর (রহঃ) এতটুকু বাড়িয়ে দিয়েছেন যে, আমির তার পিতা আব্দুল্লাহ ইবন যুবায়র (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে অনুরুপভাবে দোয়া করতে এবং তার বাম হাত দ্বারা তার বাম পায়ের উপর ঠেস দিতে দেখেছেন।