সহিহ বুখারী অঃ->সালাতে কসর করা বাব->বসে সালাত আদায় করতে না পারলে কাত হয়ে শুয়ে সালাত আদায় করবে। হাঃ-১১১৭

ইমরান ইব্‌নু হুসাইন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার অর্শ রোগ ছিল। তাই আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খিদমতে সালাত সম্পর্কে প্রশ্ন করলাম, তিনি বললেনঃ দাঁড়িয়ে সালাত আদায় করবে, তা না পারলে বসে, যদি তাও না পার তাহলে শুয়ে।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->রুগ্ন ব্যক্তির সলাত হাঃ-১২২৩

ইমরান বিন হুসায়ন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ভগন্দর রোগে আক্রান্ত ছিলাম। আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এ অবস্থায় সলাত পড়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, তুমি দাঁড়ানো অবস্থায় সলাত পড়ো,তাতে সমর্থ না হলে বসে পড়ো, তাতেও সমর্থ না হলে কাত হয়ে শুয়ে সলাত পড়। [১২২৩]