সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->সালাতরত অবস্থায় সালামের জবাব দেয়া হাঃ-৯২৮

আবূ হুরাইরাহ (রাঃ) হতে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ সালাত এবং সালামে কোন লোকসান নেই। ইমাম আহমাদ (রহঃ) বলেন, আমার মতে এর অর্থ হচ্ছেঃ তুমি কাউকে সালাম প্রদান করলে সে এর জবাব না দিলেও তোমার কোন ক্ষতি বা লোকসান নেই। বরং ধোঁকা বা ক্ষতি হলো কোন ব্যক্তির সন্দিহান মন নিয়ে সালাত শেষ করা।