জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->সিজদার সময় কিছুতে ভর দেওয়া হাঃ-২৮৬

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী কারিম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবাগন তাঁর নিকট অভিযোগ করলেনঃ যখন তারা সিজদায় যান তখন কনুই পৃথক রাখতে তাদের খুব অসুবিধা হয়। তিনি বলেনঃ হাঁটুর সাথে কনুই ঠেকিয়ে সাহায্য নাও। যঈফ, যঈফ আবু দাউদ(১৬০)।