আনাস ইব্ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাতের সাথে অধিক সামন্জস্যশীল সালাত আদায় করতে এ যুবকের অর্থাৎ উমর ইব্ন আবদুল আযীযের মত আর কাউকে দেখিনি। আমরা তাঁর রুকূতে দশ তাসবীহ অনুমান করেছি। আর তার সিজদায়ও দশ তাসবীহ।