সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->আযাবের আয়াতে পৌছলে পাঠকের আল্লাহ্‌র নিকট পানাহ চাওয়া হাঃ-১০০৮

হুযায়ফা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি এক রাত্রিতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পাশে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। তিনি কিরাআত পড়তে পড়তে যখন আযাবের আয়াতে পৌঁছতেন, তখন থেমে যেতেন এবং দোয়া করতেন। আর তিনি রুকূতে বলতেন, সুবহানা রাব্বিয়াল আজীম, আর সিজদায় বলতেন, সুবহানা রাব্বিয়াল আ’লা।