সহিহ বুখারী অঃ->আযান বাব->সালাতের বেজোড় রাক’আতে সিজদা হতে উঠে বসার পর দণ্ডায়মান হওয়া । হাঃ-৮২৩

মালিক ইব্‌নু হুয়াইরিস লাইসী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সালাত আদায় করতে দেখেছেন। তিনি তাঁর সালাতের বেজোড় রাক’আতে (সিজদা হতে) উঠে না বসে দাঁড়াতেন না। [১]


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->দু’সিজদার পর ওঠার সময় সোজা হয়ে বসা হাঃ-১১৫২

মালিক ইব্‌ন হুয়াইরিছ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সালাত আদায় করতে দেখেছি। তিনি যখন তাঁর সালাতের বেজোড় রাক‘আত আদায় করতেন তখন সোজা হয়ে বসে ওঠতেন না।