সহিহ বুখারী অঃ->আযান বাব->মাগরিবের সালাতে কিরাআত । হাঃ-৭৬৪

মারওয়ান ইব্‌নু হাকাম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা যায়িদ ইব্‌নু সাবিত (রাঃ) আমাকে বললেন, কী ব্যাপার, মাগরিবের সালাতে তুমি যে কেবল ছোট ছোট সুরা তেলাওয়াত কর? অথচ আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে দু’টি দীর্ঘ সূরার মধ্যে অধিকতর দীর্ঘটি পাঠ করতে শুনেছি। [১]


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->মাগরিবে ‘আলিফ-লাম-মীম-সোয়াদ’ পাঠ করা হাঃ-৯৯০

মারওয়ান ইব্‌ন হাকাম থেকে বর্নিতঃ

যায়িদ ইব্‌ন সাবিত (রাঃ) বললেন, আমার কি হলো আমি দেখছি আপনি মাগরিবের সালাতে ছোট ছোট সূরা পড়লেন। অথচ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি তিনি তাতে দু’টি দীর্ঘ সূরার মধ্য থেকে যে সূরা অধিক দীর্ঘ তা পাঠ করতেন। তিনি জিজ্ঞাসা করলেন, ঐ দীর্ঘ সূরা কি? তিনি বললেন, তা হলো সূরা আরাফ।