সহিহ বুখারী অঃ->ওজু বাব->আবদ্ধ পানিতে পেশাব করা। হাঃ-২৩৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তোমাদের কেউ যেন স্থির- যা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে। (সম্ভবত) পরে সে আবার তাতে গোসল করবে। (আধুনিক প্রকাশনীঃ ২৩২, ইসলামী ফাউন্ডেশনঃ ২৩৮ শেষাংশ)


সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->স্থির পানিতে প্রস্রাব করা নিষেধ করা হাঃ-৫৪৩

আবূ হুরাইরাহ্ (রা.) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের কেউ যেন জমা পানিতে প্রস্রাব করে তা দিয়ে যেন গোসল না করে। (ই.ফা. ৫৪৭, ই.সে. ৫৬৩)


সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->(নাপাক অবস্থায়) জমা পানিতে গোসল করা নিষেধ হাঃ-৫৪৫

আবূ হুরাইরাহ্ (রা.) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমাদের কেউ নাপাক অবস্থায় যেন জমা পানিতে গোসল না করে। তখন আবূ সায়িব জিজ্ঞেস করলেন, হে আবূ হুরায়রা্! তাহলে সে কিভাবে গোসল করবে? জবাবে আবূ হুরায়রা্ (রাঃ) বলেন, পানি উঠিয়ে নিয়ে গোসল করবে। (ই.ফা. ৫৪৯, ই.সে. ৫৬৫)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->বদ্ধ পানির বর্ণনা হাঃ-৫৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে যেখানে সে পরে উযূ করবে। [১]


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->বদ্ধ পানির বর্ণনা হাঃ-৫৮

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে, যাতে সে পরে গোসল করবে। ইমাম নাসাঈ (রহঃ) বলেন: ইয়াকূব (রহঃ) এ হাদীসখানা বর্ণনা করতেন এক দীনার নিয়ে।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->বদ্ধ পানিতে জুনুব [১] ব্যক্তির গোসল না করা হাঃ-২২০

বুকায়র (রহঃ) থেকে বর্নিতঃ

আবূ সায়িব তাঁর নিকট বর্ণনা করেছেন যে, তিনি আবু হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ যেন জানাবাত অবস্থায় বদ্ধ পানিতে গোসল না করে।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->বদ্ধ পানিতে পেশাব এবং তাতে গোসল না করা হাঃ-২২১

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে, যাতে সে পরে গোসল করবে।


সুনান নাসাঈ অঃ->পানির বর্ণনা বাব->বদ্ধ পানিতে জুনুব ব্যক্তির গোসল করার প্রতি নিষেধাজ্ঞা হাঃ-৩৩১

বুকায়র (রহঃ) থেকে বর্নিতঃ

আবূ সায়িব তাঁর নিকট বর্ণনা করেছেন যে, তিনি আবূ হুরায়রা (রাঃ) -কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, তোমাদের কেউ যেন জানাবাত অবস্থায় বদ্ধ পানিতে গোসল না করে।