জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->চুল বেঁধে নামায আদায় করা মাকরূহ হাঃ-৩৮৪

আবূ রাফি (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি হাসান ইবনু ‘আলী (রাঃ)-এর নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি নামায আদায় করছিলেন। তাঁর চুল ঘাড়ের নিকট বাঁধা ছিল। তিনি (আবূ রাফি) তা খুলে দিলেন। এতে হাসান (রাঃ) রাগান্বিত হয়ে তাঁর দিকে তাকালেন। তিনি (আবূ রাফি) বললেন, নামাযে মনোনিবেশ কর, রাগ কর না। কেননা আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, এটা (নামাযে চুল বাঁধা) শাইতানের অংশ। হাসান। সহীহ্‌ আবূ দাঊদ-(৬৫৩)।