সহিহ বুখারী অঃ->সালাত বাব->একটি মাত্র কাপড় গায়ে জড়িয়ে সালাত আদায় করা। হাঃ-৩৫৮

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে একটি কাপড়ে সালাত আদায়ের মাসআলা জিজ্ঞেস করল। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উত্তরে বললেনঃ তোমাদের প্রত্যেকের কি দু’টি করে কাপড় আছে? (৩৬৫; মুসলিম ৪/৫২, হাঃ ৫১৫, আহমাদ ৭১৫২) (আধুনিক প্রকাশনীঃ ৩৪৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫১)


সহিহ মুসলিম অঃ->সালাত বাব->একটি মাত্র কাপড় পরিধান করে সলাত আদায় করা এবং তা পরিধান করার নিয়ম বিধান হাঃ-১০৩৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক লোক রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) -এর কাছে একটি মাত্র কাপড় পড়ে সলাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বললেনঃ তোমাদের প্রত্যেকের কাছে কি দু’টো করে কাপড় আছে। (ই.ফা. ১০২৯ , ই.সে. ১০৩৯)


সুনান নাসাঈ অঃ->কিব্‌লা বাব->এক বস্ত্রে সালাত হাঃ-৭৬৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

যে, এক প্রশ্নকারী রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এক বস্ত্রে সালাত আদায় করা সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন : তোমাদের প্রত্যেকের কি দু’খানা কাপড় রয়েছে ? [১]