ইয়াযীদ ইব্ন আসওয়াদ আমিরী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমি মসজিদে খায়ফে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ফজরের সালাত আদায় করলাম। যখন তিনি সালাত শেষ করলেন, লোকজনের শেষ প্রান্তে দুইজন লোক দেখলেন, যারা তাঁর সঙ্গে সালাত আদায় করেনি। তিনি বললেনঃ ঐ দুই ব্যক্তিকে আমার নিকট নিয়ে এস। তাদেরকে আনা হলো। ভয়ে তারা কাঁপছিল। তিনি বললেনঃ কি কারণে তোমরা আমাদের সাথে সালাত আদায় করলে না? তারা বলল, ইয়া রাসূলাল্লাহ্! আমরা আমাদের ঘরে সালাত আদায় করেছি। তিনি বললেনঃ আর এরূপ করবে না। যখন তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করে জামা’আতের মসজিদে আগমন করবে, তখন তাদের সাথে সালাত আদায় করবে আর তা তোমাদের জন্য নফল (বলে গণ্য) হবে। [১]