সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->জামা’আতে প্রাপ্তির সীমা হাঃ-৮৫৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেনঃ যে ব্যক্তি উত্তমরূপে উযূ করল তৎপর মসজিদের উদ্দেশ্যে বের হয়ে দেখল লোক সালাত শেষ করেছে, আল্লাহ্‌ তা’আলা তার জন্য সালাতে উপস্থিত ব্যক্তিদের সমান সওয়াব লিখে দেবেন এবং তাদের সওয়াব থেকে কিছুই কমানো হবে না।