সহিহ মুসলিম অঃ->প্রশাসন ও নেতৃত্ব বাব->আল্লাহর রাহের মুজাহিদগনকে বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং তাদের পরিবারবর্গের দেখা-শুনা করার ফাযীলাত হাঃ-৪৭৯৩

আবূ মাস’ঊদ আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা এক লোক নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে উপস্থিত হয়ে বললেন, “আমার বাহন হালাক হয়ে গেছে, আপনি আমাকে একটি বাহন দিন।” তিনি বললেনঃ আমার কাছে তো তা নেই। সে সময় এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল! আমি এমন এক ব্যক্তির সন্ধান তাকে দিচ্ছি, যে তাকে বাহন দিতে পারে। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ যে ব্যক্তি কোন ভাল ‘আমালের পথ প্রদর্শন করে, তার জন্যে ‘আমালকারীর সমান সাওয়াব রয়েছে। (ই.ফা. ৪৭৪৬, ই.সে. ৪৭৪৭)