সহিহ মুসলিম অঃ->শিষ্টাচার বাব->সন্তান জন্ম নিলে নবজাতককে খুরমা (ইত্যাদি) চিবিয়ে তাঁর মুখে দেয়া এবং এ উদ্দেশে তাকে কোন নেককার ব্যক্তির নিকট নিয়ে যাওয়া মুস্তাহাব; জন্মের দিন নাম রাখা জায়িয; ‘আব্দুল্লাহ এবং ইবরাহীম ও অন্যান্য নাবীগণের নামে নামকরণ করা মুস্তাহাব
হাঃ-৫৫১২
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর দরবারে (নবজাতক) সন্তানদের নিয়ে আসা হত। তাদের জন্য তিনি বারাকাতের দু’আ করতেন এবং খেজুর চিবিয়ে তাদের মুখে দিতেন। (ই.ফা. ৫৪৩৪, ই. সে. ৫৪৫৬)