আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ
।নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে “হে দুই কান বিশিষ্ট” বলে সম্বোধন করেন। সহীহ, মুখতাসার শামা-ইল (২০০)
আনাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) প্রায়ই আমাকে বলতেনঃ হে দুই কানের অধিকারী। আবূ উসামাহ্ বলেন, অর্থাৎ তাঁর সাথে তিনি (এ কথা বলে) রসিকতা করতেন।