সহিহ মুসলিম অঃ->শিষ্টাচার বাব->উত্তম নামে মন্দ নামের পরিবর্তন এবং ‘বার্‌রাহ’ নামকে যাইনাব, জুওয়াইরিয়াহ্‌ ও অনুরূপ নামে পরিবর্তন করা হাঃ-৫৪৯৭

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আছিয়া (অমান্যকারী) এর নাম পরিবর্তন করে দিলেন এবং বললেন, তুমি জামিলা (সুন্দরী)। বর্ণনাকারী আহ্‌মাদ (রহঃ) এর সানাদে --- এর স্থানে ----- দিয়ে উল্লেখ করেছেন। (ই.ফা. ৫৪১৯, ই. সে. ৫৪৪১)