সহিহ মুসলিম অঃ->শিষ্টাচার বাব->‘আবুল কাসিম’ উপনাম নিষিদ্ধ এবং পছন্দনীয় নামসমুহের বিবরণ হাঃ-৫৪৮০

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা‘আলার নিকটে তোমাদের নামগুলোর মধ্যে সর্বাধিক পছন্দনীয় নাম ‘আবদুল্লাহ ও ‘আবদুর রহমান। (ই.ফা. ৫৪০২, ই.সে. ৫৪২৪)