সহিহ বুখারী অঃ->আচার-ব্যবহার বাব->মু'মিন এক গর্ত থেকে দু'বার দংশিত হয় না। হাঃ-৬১৩৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রকৃত মু'মিন একই গর্ত থেকে দু'বার দংশিত হয় না। [মুসলিম৫৩/১২, হাঃ ২৯৯৮, আহমাদ ৮৯৩৭] আধুনিক প্রকাশনী- ৫৬৯৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৯০)


সহিহ মুসলিম অঃ->যুহ্‌দ ও দুনিয়ার ব্যপারে আকর্ষণহীনতা সম্পর্কিত বর্ণনা বাব->মু’মিন লোক একই গর্ত হতে দু’বার দংশিত হয় না হাঃ-৭৩৮৯

আবূ হুরাইরাহ্ (রাযিঃ)-এর সানাদ থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭২২৮, ই.সে. ৭২৮১)


সুনানে ইবনে মাজাহ অঃ->কলহ-বিপর্যয় বাব->নির্জনতা অবলম্বন হাঃ-৩৯৮২

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: মুমিন ব্যক্তি একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না। [৩৩১৪]


সুনানে ইবনে মাজাহ অঃ->কলহ-বিপর্যয় বাব->নির্জনতা অবলম্বন হাঃ-৩৯৮৩

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: মুমিন ব্যক্তি একই গর্ত থেকে দু'বার দংশিত হয় না। [৩৩১৫]