জামে' আত-তিরমিজি অঃ->দিয়াত বা রক্তপণ বাব->নিজস্ব সম্পদ হিফাযাত করতে গিয়ে নিহত ব্যক্তি শহীদ হাঃ-১৪২০

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জোর পূর্বক কোন লোকের ধন-সম্পদ ছিনিয়ে নিতে চাইলে সে যদি এর বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে মৃত্যুবরণ করে তবে শহীদ হিসাবে গণ্য হবে।


সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->যে ব্যক্তি স্বীয় সম্পদ রক্ষার্থে মারা যায় হাঃ-৪০৮৮

আবদুল্লাহ ইবন আমর (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ যার মাল কোন ব্যক্তি অন্যায়ভাবে নিতে চায়, আর সে যুদ্ধ করে নিহত হয়, সে শহীদ।