সহিহ মুসলিম অঃ->ফিতনাসমুহ ও কিয়ামতের নিদর্শনাবলী বাব->উভয় ফুঁৎকারের মধ্যে ব্যবধান হাঃ-৭৩০৫

আবূ হুরাইরাহ্‌ (রাযি:) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মানুষের সব কিছুই মাটিতে খেয়ে ফেলবে। কেবল মেরুদণ্ডের হাড় বাকী থাকবে। এর দ্বারাই প্রথমতঃ মানুষ সৃষ্টি করা হয়েছে এবং এর দ্বারাই আবার তাদেরকে জোড়া লাগানো হবে। (ই.ফা. ৭১৪৭, ই.সে. ৭১৯৯)


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->কবরের উপর খেজুরের ডাল রাখা হাঃ-২০৭৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, প্রত্যেক আদম সন্তানকে মাটি খেয়ে ফেলবে মেরুদণ্ডের হাড়টুকু ব্যতীত; এথেকেই তাঁকে সৃষ্টি করা হয়েছে এ থেকেই তাকে আবার জোড়া দেয়া হবে। আবূ হুরায়রা (রাঃ)- এর রেওয়ায়তে (আরবী¬) এবং মুগিরা (রাঃ)-এর রেওয়ায়তে (আরবী¬) আছে।