জামে' আত-তিরমিজি অঃ->কিয়ামত ও মর্মস্পর্শী বিষয় বাব->শিঙ্গার ফুৎকার প্রসঙ্গে হাঃ-২৪৩০

আবদুল্লাহ ইবনু আমর ইবনুল ‘আস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, কোন এক গ্রাম্য লোক নাবীর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিকট এসে প্রশ্ন করল, শিঙ্গা কি? তিনি বললেনঃ এটা একটা শিং যাতে ফুৎকার দেয়া হবে। সহীহ, সহীহাহ্‌ (১০৮০)।


জামে' আত-তিরমিজি অঃ->তাফসীরুল কুরআন বাব->সূরা আয্‌-যুমার হাঃ-৩২৪৪

আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক বেদুঈন বলল, হে আল্লাহর রাসুল! ‘সূর’ কি? তিনি বললেনঃ একটি শিং, তাতে ফুঁ দেয়া হবে। সহীহঃ সহীহাহ (১০৮০)।